সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির কিয়েভে যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী

Paris
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২

এফএনএস : ইউক্রেনে রাশিয়ার হামলায় অংশ নেওয়া রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে কিয়েভ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে একটি ভিডিও বার্তায় এ আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সেনাদের তিনি বলেন, ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের একটি সুযোগ দিচ্ছি। বেঁচে থাকার সুযোগ। আপনারা যদি আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত, সেভাবে শোভনীয় আচরণ করব। খবর নিউইয়র্ক টাইমসের জেলেনস্কি বলেন, রাশিয়া ইতোমধ্যেই ৯০টি যুদ্ধবিমান হারিয়েছে। রুশ সেনারা ‘এমন প্রতিরোধ আশা করেননি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সম্পর্কে রাশিয়ায় কয়েক দশক ধরে যে মিথ্যাচার চালানো হয়েছে, রুশ সেনারা সেই প্রপাগান্ডা বিশ্বাস করে ফেলেছেন। জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার কনস্ক্রিপ্টরা! আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাশিয়ার অফিসাররা! আপনারা ইতোমধ্যেই সবকিছু বুঝতে পেরেছেন। মানুষের জীবন নেওয়া ছাড়া আপনারা ইউক্রেন থেকে কিছুই নিতে পারবেন না। আপনাদের জীবনও কেড়ে নেওয়া হবে। তবে আপনারা কেন মরবেন? কিসের জন্য?

আমি জানি আপনারা বাঁচতে চান। ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনাদের প্রতি আত্মসমর্পণের আহ্বান এটিই প্রথম নয়। দুই সপ্তাহ আগেও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ আত্মসমর্পণ করলে রুশ সেনাদের সাধারণ ক্ষমার পাশাপাশি নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

এদিকে, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করবেন। এই সফরে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন। খবর বিবিসির। তিন দেশের প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি পোল্যান্ড সরকারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করতেই শীর্ষ রাষ্ট্রপ্রধানরা দেশটিতে সফর করবেন বলে জানানো হয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউয়িকি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃত ভাবে উপস্থাপন করা।

টানা ২০ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। এদিকে গতকাল মঙ্গলবার রাজধানী কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কিয়েভের পশ্চিমাঞ্চলীয় এসভিয়াতোশিনস্কি জেলায় অবস্থিত ১৬তলা বিশিষ্ট একটি ভবনে হামলা চালানো হয়েছে। পোদিলস্ক এলাকার আরও কয়েকটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।


আরোও অন্যান্য খবর
Paris