সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

ইউক্রেনের শহরগুলোতে গণকবর খোঁড়া হচ্ছে

Paris
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে কিছু এলাকায় এতটাই বোমা হামলা করা হচ্ছে যে নিহতদের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গণকবর খুঁড়ে সমাহিত করতে বাধ্য হতে হচ্ছে। এমনটি দাবি করেছেন মারিওপোলের উপ-মেয়র ওরলভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মারিওপোল শহরটি রুশ বাহিনীর ঘেরাও করে রেখেছে। এছাড়াও খারকিভ, চেরনিহিভসহ রাজধানী কিইভের কাছের কিছু শহরেও এখন অনেকটা কঠিন অবস্থা বিরাজ করছে।

এসব শহরের ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলে রাশিয়ার অবিরাম গোলাবর্ষণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখানে গত দুই সপ্তাহে খোঁড়া হয়েছে বেশ কয়েকটি গণকবর। শহরের উপ-মেয়র ওরলভ বিবিসিকে বলেন, নিহতদের ব্যক্তিগত কবরস্থানে দাফন করতে পারছি না আমরা। কারণ কবরস্থানগুলো নগরীর সীমানার বাইরে। আর সীমানা ঘিরে আছে রুশ বাহিনী। মারিওপোলের সিটি কাউন্সিল জানান, নগরীটিতে বেসামরিক নাগরিক নিহত সংখা দুই হাজার ১০০ ছাড়িয়েছে।

রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণের কারণে মরিওপোল থেকে কেউ বের হতে পারছে না। এমনকি নাগরিকদের সরাতে নিরাপদ জোন খোলার চেষ্টা করার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। গণকবরে নিহত সংখ্যা কত হতে পারে জানাতে চাইলে তিনি বলেন, একটি কবরে ৬৭টি লাশ দাফন করা হয়েছে। তিনি আরও বলেন, গোলা থেকে বাঁচতে নগরীর হাজার হাজার বাসিন্দা বাড়ির বেজমেন্টে আশ্রয় নিয়েছে। অনেক পরিবার মারা যাওয়া সদস্যদের নিজস্বভাবেই বাড়ির আঙ্গিনায় কিংবা বাগানে কবর দিচ্ছেন।


আরোও অন্যান্য খবর
Paris