২৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একাদশে পঞ্চম ধাপে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
একাদশে পঞ্চম ধাপে ভর্তির আবেদন শুরু
বিজ্ঞাপন

এফএনএস : একাদশ শ্রেণিতে ভর্তি হতে পঞ্চম ধাপের আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আগামী ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা এর আগের চারটি ধাপে আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য এই পর্যায়ে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগামী ২৩ মার্চ যাচাই-বাছাই শেষে ২৪ মার্চ রাত ৮টায় পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২৭ ও ২৮ মার্চ বিকেল ৫টার মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। এদিকে, উচ্চমাধ্যমিকের চার ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সারাদেশে প্রায় অর্ধ লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। তাদের মধ্যে অনেকে পছন্দের কলেজে আবেদন করেও ভর্তি হতে পারেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন