সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

রানি এলিজাবেথ ও তার স্বামী করোনার ভ্যাকসিন নিলেন

Paris
Update : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

এফএনএস : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব অ্যাডিনবার্গ প্রিন্স ফিলিপ মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। শনিবার বেকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন বিষয়টি। এদিন রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছ থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তারা।

লকডাউন শুরু হলে ৯৪ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার ৯৯ বছর বয়সী স্বামী ফিলিপ উইল্ডসর প্যালেসে থাকছেন। বৈশ্বিক এই মহামারি থেকে রক্ষার্থে যুক্তরাজ্যের ১০ লাখের বেশি মানুষ ইতোমধ্যে করোনার ভ্যাকসিন নিয়েছেন। শুক্রবার ২৪ ঘণ্টার রেকর্ডে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড হয়েছে দেশটিতে। যুক্তরাজ্যে এদিন করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯ হাজার ৮৩৩ জনে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ শনাক্তের রেকর্ডও হয়েছে। ওই দিন দেশটিতে ৬৮ হাজার ৫৩ জনের শরীরে প্রাণঘাতী করোনা সংক্রমণ শনাক্ত হয়। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জন।


আরোও অন্যান্য খবর
Paris