সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’

Paris
Update : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

এফএনএস : উপহার পেতে কার না ভালো লাগে। আর প্রেমের ক্ষেত্রে উপহার আদান প্রদান জনপ্রিয় একটি বিষয়। এই বিষয়টাকে উপজীব্য করে রোমান্টিক কমেডি নাটক নির্মাণ করেছেন পরিচালক দেবব্রত রনি। নাটকের নাম ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’। নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল। এতে দেখা যাবে অনি নামের একটি মেয়ে ফেসবুকে নীল প্রজাপতি নামের আইডি খুলে বড়লোক ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে। রনি বিষয়টি আইডেন্টিফাই করে অনিকে শিক্ষা দিতে চায়।

এর পরিপ্রেক্ষিতে ঘটতে থাকে নানারকম মজার ঘটনা। নাটকটিতে অনি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সারিকা ও রনি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নিলয় আলমগীর। এ ছাড়া অপু আহমেদ, সাফিজ আল মামুন, লতাসহ আরো অনেকেই আছেন নাটকটিতে। উত্তরাতে ৯ ও ১০ জানুয়ারি দুদিন ব্যাপি এই নাটকের শুটিং হচ্ছে। ফারদিন ভিশন নিবেদিত নাটকটি প্রযোজনা করছেন মীর ফখরুদ্দীন ছোটন। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris