২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

এবার ভিডিও গেমের নায়ক সালমান শাহ

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ২:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
এবার ভিডিও গেমের নায়ক সালমান শাহ
বিজ্ঞাপন

এফএনএস : বিশ্ব মাতানো জনপ্রিয় তারকাদের নিয়ে প্রায়ই দেখা যায় নানারকম ভিডিও গেম। সেসব গেমের কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। হলিউডে এ প্রচলন বেশ আগের। বলিউডেও শাহরুখ খান, হৃতিক রোশনরা তাদের অভিনীত ‘রা ওয়ান’, ‘কৃষ’ চরিত্র নিয়ে ভিডিও গেমে হাজির হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হতে চললো ঢালিউডের নামও। আর এই ইন্ডাস্ট্রির পোস্টার বয় সালমান শাহকেই বেছে নেয়া হলো ভিডিও গেমের নায়ক হিসেবে। খুব শিগগিরই বিশ্ব-তারকাদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের অমর এ নায়ক।

জানা গেল, সালমান শাহকে প্রধান চরিত্র করে এনাইহিলেশন সিরিজের ভিডিও গেম তৈরি করছে বাংলাদেশের দুই তরুণ গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয়। তাদের গড়ে তোলা প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি শিগগিরই প্রকাশের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৫ জানুয়ারি গেমটির একটি টিজার প্রকাশ করার পর দারুণ আলোচনা শুরু হয় সোশাল মিডিয়ায়। সালমান ভক্তরা তো বটেই, বাংলাদেশি ভিডিও গেমাররাও এই উদ্যোগ অভিনন্দিত করেছেন। প্রথমবার দেশের কোনো তারকাকে ভিডিও গেমের নায়ক হিসেবে পাওয়াটাকে তারা খুবই আনন্দের বলে ভাবছেন।

সবাই সাধুবাদ জানিয়েছেন এর উদ্যোক্তাদের। গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ভিডিও গেমটিতে শুধু বাংলাদেশের নায়ক সালমান শাহ-ই থাকছে না। এর পুরো ম্যাপ, ব্যাকগ্রাউন্ড, চরিত্রগুলো হুবহু বাংলাদেশের আদলেই তৈরি হচ্ছে। ভিডিও গেমটির টিজার দেখে ধারনা করা যাচ্ছে, এখানে সালমান শাহ একজন ফাইটারের ভূমিকায় হাজির হবেন।

যেখানে তার একটি হাত আসল এবং অন্যটি যান্ত্রিক! তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরণ- সবকিছুই সালমান প্রেমিদের নস্টালিজিয়ায় ভোগাবে কিংবা মুগ্ধ করবে। কারণ এসব বেছে নেয়া হয়েছে সালমানের জনপ্রিয় বেশ কিছু সিনেমার ড্রেস থেকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন