সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

সেনারা অভিযানে অংশ নিচ্ছে না এবং নেবেও না : পুতিন

Paris
Update : বুধবার, ৯ মার্চ, ২০২২

এফএনএস : প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশটির সেনা ও অফিসারদের মা, স্ত্রী, বোন, নববধূ এবং বান্ধবীদের উদ্দেশে বলেন, ‘সেনারা একটি বিশেষ সামরিক অভিযানের সময় রাশিয়াকে রক্ষা করতে লড়াইয়ে লিপ্ত আছেন। তিনি আরও বলেন, ‘আপনি প্রিয়জন এবং পরিবারের সদস্যদের নিয়ে কী পরিমাণ উদ্বিগ্ন তা আমি বুঝি। আপনি তাদের নিয়ে গর্ব করতে পারেন, কেননা পুরো দেশ তাদের নিয়ে গর্বিত এবং আপনার মতোই উদ্বিগ্ন। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় পুতিন নারীদের উদ্দেশে এসব কথা বলেন। রুশ বার্তাসংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়াও রুশ প্রেসিডেন্টের এ বক্তব্য ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পুতিন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সেনারা রাশিয়ার জনগণকে নিরাপত্তা ও শান্তি প্রদানে অবিচল থাকবেন। এ সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ নিয়ে তিনি আরও বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে, নতুন নিয়োগপ্রাপ্ত সেনারা অভিযানে অংশ নিচ্ছে না এবং নেবেও না। এ ছাড়া রিজার্ভে থাকা সেনাদের মধ্য থেকেও অভিযানের জন্য আর কাউকে ডাকা হবে না। অভিযান কেবল পেশাদার সেনাদের দ্বারা পরিচালিত হচ্ছে।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, নতুন নিয়োগপ্রাপ্ত এবং রিজার্ভে থাকা সেনারা ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিচ্ছে না এবং নেবেও না।


আরোও অন্যান্য খবর
Paris