২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু

প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : যশোরে ছেলের বিয়েতে এসে অতিরিক্ত মদপানে দিলু ডোম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে যশোর শহরের ডোমপট্টিতে এ ঘটনা ঘটে। তিনি রাজবাড়ী জেলা শহরের বিবেকানন্দ পল্লির বাসিন্দা। জানা যায়, গত রোববার রাতে যশোর শহরের ডোমপট্টির শারজিন ডোমের কন্যা সঞ্জনার (১৮) সঙ্গে রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লির বাসিন্দা দিলু ডোমের ছেলে হৃদয় ডোমের (২২) বিয়ে হয়। দিলু ডোম তার ছেলের সঙ্গে এসেছিলেন।

বিয়ের পার্বণ শেষে রাতভর অন্যান্যের সঙ্গে মদপান করেন। দিলু অতিরিক্ত মদপানে গতকাল সোমবার সকাল ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন চিকিৎসার জন্য দিলুকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন। ডা. আহমেদ তারেক শামস বলেন, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন