সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

এফএনএস : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে সতীর্থদের সঙ্গে বিবাদকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গুলি চালানো সদস্যও রয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় সকালে পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ ঘটনায় আরো এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক। জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে ঘটনাটি ঘটে। সাতেপ্পা এসকে নামে বিএসএফ-র এক কনস্টেবল আচমকা সতীর্থদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে।

এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। সেখান থেকে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সময় অভিযুক্ত হামলাকারী অন্য সদস্যদের গুলিতে নিহত হন। তবে কি কারণে ওই কনস্টেবল গুলি চালিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। বিএসএফের তরফে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris