সর্বশেষ সংবাদ

শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে

Paris
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২

এফএনএস : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে। এজন্য শিক্ষার্থীদের ডিজিটাল সংযুক্তির প্রয়োজনীয় যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য। গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) আয়োজিত ‘বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মিশ্র শিক্ষা স্থায়ী নয়, প্রাচীন এ শিক্ষা ব্যবস্থা থেকে যুগোপযোগী শিক্ষায় উত্তরণ একটি গুরুত্বপূর্ণ ধাপ।

বস্তুত ডিজিটাল শিক্ষা ব্যবস্থাই প্রবর্তন করতে হবে। তিনি বলেন, সরকার ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ২০০৮ সালেও অনেকের কাছে মনে হয়েছিল ডিজিটাল বাংলাদেশ সম্ভব নয়। এখন বাংলাদেশ কেবল ডিজিটাল বাংলাদেশই নয়, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও বিস্ময়কর সফলতা অর্জন করেছে। প্রযুক্তিতে দেশ ৩২৪ বছর পিছিয়ে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ফাইভজি প্রযুক্তিতে সমগ্র পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলছে।

এ মাসেই ফাইভজি প্রযুক্তি নিলাম করা হবে। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এটুআইর পলিসি এডভাইজার আনির চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।


আরোও অন্যান্য খবর
Paris