রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ সংলগ্ন কক্ষে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ!

Paris
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লোকমদ্দিন (৬৮) নামে এক মসজিদের মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের রনচন্ডি বাজার মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ওই মুয়াজ্জিনের লাশ উদ্ধার করা হয়। লোকমদ্দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

তিনি রনচন্ডি বাজার কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন ও খাদেম হিসেবে নিযুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রনচন্ডি বাজারের কেন্দ্রীয় মসজিদের পাশের ঘরে গলায় ফাঁস লাগানো মুয়াজ্জিনকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। পরে লোকজনের চিৎকারে আরো লোকজন জড়ো হয়ে রনচন্ডি স্থানীয় ইউপি সদস্য মো. নূর ইসলামকে খবর দেন।

তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris