রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ বছর সাজা এড়াতে পাগল সেজে ১৬ বছর

Paris
Update : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

এফএনএস : রায়ের ১৬ বছর পর নিজাম উদ্দিন (৬৮) নামে তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত বুধবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পোলবাসুনদো গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিজাম উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হন এবং পরবর্তীতে ২০০৬ সালে বিজ্ঞ আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।

সাজা হওয়ার পর থেকে তিনি ছদ্মবেশ ধারণ করে ‘পাগল’ সেজে সিদ্ধিরগঞ্জ ছেড়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। এ সময় তিনি নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয় দেন। পুলিশ আরও জানায়, ওই আসামি এতেদিন কবিরাজি, তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক চিকিৎসা প্রদান করে আসছিলেন। তিনি তার শ্বশুরবাড়ির এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে ‘ভণ্ড পাগল’ পরিচয়ে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় খোঁজ নিয়ে তার অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই+ নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris