২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গর্ভবতী গৃহবধূকে গলা কেটে হত্যা!

প্রকাশিত: ২ মার্চ ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
গর্ভবতী গৃহবধূকে গলা কেটে হত্যা!
বিজ্ঞাপন

এফএনএস : নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম (৩৫) নামের সাত মাসের গর্ভবতী গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়। রাবেয়া ভোলা জেলার দক্ষিণ আইচা থানার তাল্লুক কান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। সে স্বামী ও সন্তানদের নিয়ে ফতুল্লার হরিহর পাড়া শান্তিনগর দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া বাসায় বসবাস করেন।

এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ। অপু বরিশাল জেলার কোতোয়ালী থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। অপু জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সুদে টাকা দিতেন লোকজনকে এবং বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার ছেলে সন্তানকে বাসায় রেখে বিভিন্ন বাসায় থাকেন এবং পোশাক কারখানায় কাজ করেন। বাড়ির অন্যান্য সদস্যরা জানায়, গত সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখেছে।

গতকাল মঙ্গলবার সকালে তার স্ত্রীর জবাই করা লাশ ঘরের ভিতর পাওয়া যায়। তার সন্তানরা বলেন, তাদের মা বাবা এক রুমে থাকেন আর তারা পাশের আরেকটি রুমে থাকেন। রাতে তার বাবা বাসায় এসেছিল। রাতের কখন তাদের মাকে হত্যা করা হয়েছে তারা জানে না। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বিষয়টি তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন