বাগমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়ায় আগুনে পুড়ে যাওয়া বাড়ির ক্ষতিগ্রস্ত কৃষক শাহিনের হাতে সহায়তা প্রদান করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে ২ বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকা এবং চাউল সহ প্রায় ৭০ কেজির মতো খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রন্ত ওই কৃষকের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক। গত রোববার রাতে শাহিনের বাড়িতে আগুন লাগে। ওই আগুনে বাড়ির সমস্ত মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়। পরে ক্ষতিগ্রস্ত কৃষক শাহিন উপজেলা প্রশাসনের নিকট লিখিত আবেদন করেন। আবেদনের ভিত্তিতে তাকে এই সহায়তা প্রদান করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
