রাসিক মেয়রের সাথে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার নগর ভবনে রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
