রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকে ঘোষণা দিয়ে তালাক

Paris
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

এফএনএস : কক্সবাজারের টেকনাফে পরকীয়া সম্পর্কের অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামের এক ব্যক্তি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ১ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে ছৈয়দ নুরকে বলতে শোনা যায়, তিনি তার স্ত্রীকে আদালতের মাধ্যমে তালাকনামা পাঠিয়েছেন। তারপরও তার স্ত্রী তার বাড়িতেই আছেন।

এমনকি পরকীয়া সম্পর্কেও লিপ্ত। এজন্য তিনি জনসম্মুখে ঘোষণা দেন। এ সময় তাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলতে শোনা যায়। খোঁজ নিয়ে জানা যায়, হোয়াইক্যং খারাংখালী এলাকার প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার। স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রতিবেশী মামুনুর রশিদের (২০) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে কয়েক বার সালিশ বৈঠকও হয়েছে। তারপরও অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি মোমেনা আক্তার। এজন্য ছৈয়দ নুর আদালতের মাধ্যমে তালাকনামা পাঠান।

জনসম্মুখে তালাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে ছৈয়দ নুর সংবাদমাধ্যমকে বলেন, ‘আদালতের মাধ্যমে তালাকনামা পাঠানোর পরও স্ত্রী বাড়ি ছাড়ছে না। এমনকী এ অবস্থাতেও সে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এজন্য বাধ্য হয়ে জনসম্মুখে তালাক দিয়েছি।’ এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে কেউ আইনি প্রতিকার পাওয়ার জন্য আসেননি।


আরোও অন্যান্য খবর
Paris