১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তথ্য অধিদফতরের শুদ্ধাচার পুরস্কার প্রদান

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তথ্য অধিদফতরের শুদ্ধাচার পুরস্কার প্রদান
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর ২০২০-২১ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে। গতকাল সোমবার প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া আঞ্চলিক তথ্য অফিসমূহের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচিতদের পুরস্কার বিতরণ করেন। তথ্য অধিদফতরের কর্মচারীদের মধ্যে ৩য় থেকে ১০ম গ্রেডের ১ জন এবং ১১ থেকে ২০তম গ্রেডের ১ জন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কারে প্রদান করা হয়।

আঞ্চলিক তথ্য অফিসসমূহের অফিস প্রধান, ৪র্থ থেকে ১০ম গ্রেডের ১ জন এবং ১১ থেকে ২০ম গ্রেডের ১ জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। অফিস প্রধান ক্যাটাগরিতে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে একই অফিসের দপ্তরী মোঃ আকবর আলী এ বছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন