১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ডাসকো’র ডেলিভারি সেবা উদ্বোধন

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ডাসকো’র ডেলিভারি সেবা উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বেসরকারী সংস্থা ডাসকো’র উদ্যোগে ডেলিভারি সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার ঝিকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বেসরকারী সংস্থা ডাসকো। ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ডেলিভারি সেবা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা রাজশাহীর উপ-পরিচালক ড. কস্তুরি আমিনা কুইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অঃ দাঃ) আবু মাসুদ খান, মেডিকেল অফিসার ডাঃ উম্মে সাদিয়া হান্নান (এমসি এইচ এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শাহিনুল ইসলাম, ডাসকো প্রতিনিধি এ্যানি নখরেট, মোজাম্মেল হক, শরিফুল ইসলামসহ ইউনিয়নের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখন থেকে ঝিকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে প্রতিদিন দিবারাত্রি ডেলিভারি কার্যক্রম পরিচালিত হবে বলেও জানাগেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন