১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় তরুণ সংঘের সভাপতি কাজল অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ৮:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় তরুণ সংঘের সভাপতি কাজল অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সমন্বয়ক ও সভাপতি এবং কোভিড-১৯ কোরোনা নমুনা সংগ্রহকারি টিমের প্রধান ওয়াদুদ-উল-মো. তাকাদ্দাছ কাজল গত শনিবার (২৬ফেব্রুয়ারি ২০২২) রাত দুই টায় বুকে তীব্র ব্যাথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৩২ নং ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

এসময় তাকে দেখতে যান জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর মাহাফুজুল হক, সাধারণ সম্পাদক, প্রফেসর মো. জুলফিকার, ডাক্তার রাইহানুল হক সিজার, ডাক্তার শেখ শাহিদা আনামসহ শুভাকাঙ্খিরা তার শারীরিক খোজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। তিনি তার আরোগ্য লাভের জন্য সকলের নিকট দোওয়া চেয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন