শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন এর জানাযার নামাজ গতকাল রবিবার সকাল ৯ ঘটিকায় মহিষবাথান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, মোখলেশুর রহমান কচি প্রমুখ। জানাযা শেষে মহিষবাথান গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
