রাজশাহী নগরীতে ১ কেজি গাঁজাসহ এক যুবক আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলো মোঃ জহুরুল (২১)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মালকামলা গ্রামের মোঃ বাবুলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিএেকটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের আল রাইসা টাওয়ারের পাশে এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১১ টায় ঘটনাস্থল হতে আসামী মোঃ জহুরুলকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত গাঁজা গুলো মহানগরীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে তার কাছে রেখেছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
