১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার বিলশনি মৎস্যজীবী সমিতির কমিটি গঠন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার বিলশনি মৎস্যজীবী সমিতির কমিটি গঠন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার বিলশনি মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেডের বিশেষ সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে উপজেলা বিআরডিপির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সমিতির নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কমেশ আলী। বক্তব্য রাখেন সদস্য শাহাদত হোসেন, আব্দুস সালাম।

সভা শেষে তৃতীয়বারের মতো মামুনুর রশিদকে সভাপতি ও হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি সেকেন্দার আলী, নির্বাহী সদস্য নূর মোহাম্মদ, দেলোয়ার হোসেন ও আজাহার আলী। তিন বছরের জন্য নতুন কমিটি সমিতির কার্যক্রম পরিচালনা করবে। এনিয়ে মামুনুর রশিদ তিনবার সভাপতি নির্বাচিত হলেন। তাঁর নেতৃত্বে মৎস্যচাষ করে সমিতির সদস্যরা লাভবান হয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন