১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটা বাল্য বিবাহ রোধে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ৯:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নওহাটা বাল্য বিবাহ রোধে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : “আমাদের এলাকায় কি বাল্য-বিবাহ বন্ধ হবে না”- জিজ্ঞাসা ছিল এক জন শিশু সদস্যের। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পবা এপি এর সহযোগিতায় নওহাটা শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কর্তৃক আয়োজিত, নওহাটা পৌরসভায় ”বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়ন” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, সিনিয়র ম্যানেজার, রাজশাহী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সভাপতিত্বে সম্মানিত নওহাটা পৌরসভা মেয়র হাফিজুর রহমান হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এস আই মাসুদ, কাউন্সিলরবৃন্দ, পলাশ হিউবার্ট বিশ^াস, প্রোগ্রাম অফিসার, পবা এরিয়া প্রোগ্রাম, ১০টি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিবৃন্দ, ১০ টি শিশু ফোরামের সভাপতিবৃন্দ, স্থানীয় নারী নেত্রীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে বাল্যবিবাহ ও শিশু শ্রম বন্ধে সকলকে একাত্ব হতে আহবান করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন