১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জেলা পরিষদে আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৮:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জেলা পরিষদে আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাফরউল্লাহ। গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর কোর্ট চত্বরে রাজশাহী জেলা পরিষদের নব-নির্মিত কার্যালয়ে আসেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। এসময় অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের সার্বিক উন্নয়নমূলক কার্য্যক্রম তুলে ধরেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি করোনাকালীর অসহায় মানুষের পাশে জেলা পরিষদের ভুমিকা তুলে ধনে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, আগে জেলা পরিষদকে মানুষ চিনতো না। বিগত কয়েক বছরে জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মক্রমের ফলে মানুষ এখন জেলা পরিষদকে চিনতে শিখেছে। আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ জেলা পরিষদের দৃষ্টিনন্দন ভবনে প্রশংসা করেন।

এছাড়াও তিনি জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমি জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রেমের সাফল্য কামনা করি এবং জেলা পরিষদের পাশে সব সময় থাকায় চেষ্টা করবো। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজা হাসান, পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ, প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান সহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন