১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাদকসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৮:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাদকসহ ২ জন গ্রেফতার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, নরদাশ ইউনিয়নের পারনরদাশ গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে আবুল হোসেন (৫০) এবং শুভডাঙ্গা ইউনিয়নের বুজরুককৌড় গ্রামের মৃত মোংলা মন্ডলের ছেলেআব্দুল জব্বার (৬৫)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল হোসেনকে ৪০ গ্রাম গাজা এবং আব্দুল জব্বারকে ৫ লিটার চোলাইমদসহ সোমবার রাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন