১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একুশে’র প্রথম প্রহরে এস.বি. ল্যাবরেটরীজ ও এস.বি. হার্বাল’র পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
একুশে’র প্রথম প্রহরে এস.বি. ল্যাবরেটরীজ ও এস.বি. হার্বাল’র পুষ্পস্তবক অর্পণ
বিজ্ঞাপন

স্টাফ রির্পোটার : এস.বি. ল্যাবরেটরীজ (আয়ুর্বেদিক) লিঃ ও এস.বি. হার্বাল এন্ড নিউট্রাসিউটিক্যালস, রাজশাহী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ২০২২ ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করে। একুশের প্রথম প্রহরে রাজশাহী তালাইমারী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এস.বি. ল্যাবরেটরীজ (আয়ুর্বেদিক) লিঃ ও এস.বি. হার্বাল এন্ড নিউট্রাসিউটিক্যালস-এর চেয়ারম্যান সুচরিতা রায় , মান নিয়ন্ত্রক কর্মকর্তা ফিরোজ আলী, আনন্দ হালদার, আরিফুর রহমান, আহম্মদ মাসুদ তারিক, সাইরুল, রাজন, বাবলু, রাজুসহ এস.বি. ল্যাবরেটরীজ (আয়ুর্বেদিক) লিঃ ও এস.বি. হার্বাল এন্ড নিউট্রাসিউটিক্যালস-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন