১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর পবার নওহাটা মহানন্দাখালী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের পুত্র মাসুদ রানা তুহিনের (৩২) বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী রাজিয়া সুলতানাকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রাজিয়ার স্বজনরা যৌতুক লোভী তুহিনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন। নির্যাতনের শিকার গৃহবধু তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে তানোর পৌর এলাকার তালন্দ সরকারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের কন্যা রাজিয়া সুলতানার (১৯) সঙ্গে ৬০ হাজার টাকা যৌতুক দিয়ে মাসুদ রানা তুহিনের সঙ্গে বিয়ে দেয়া হয়। কিন্ত্ত বিয়ের পর কয়েক দফায় শশুরবাড়ি থেকে প্রায় দুলাখ টাকা হাতিয়ে নেয়। এদিকে গত ১৮ ফেব্রুয়ারী শুক্রবার স্বামী তুহিন আবারো বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে আশার জন্য স্ত্রী রাজিয়াকে চাপ দেন। তবে রাজিয়া এবার বাবার বাড়ি থেকে টাকা আনতে অসম্মতি প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শশুর-শাশুড়ি ও জামাই তুহিন মিলে রাজিয়াকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

কিন্ত্ত প্রতিবেশীদের সহায়তায় রাজিয়া তাদের হাত থেকে রক্ষা পায় এবং জীবন বাঁচাতে রাতেই বাবার বাড়ি তানোর চলে আসেন। অন্যদিকে পরিবারের লোকজন বিধস্ত রাজিয়াকে চিকিৎসার জন্য তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। তিনি এখানো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে জানতে চাইলে মাসুদ রানা তুহিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পারিবারিক কলহ-বিবাদ হয়েছে, তার শশুর বাড়ির লোকজন ছোট ঘটনা বড় করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন