১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : এসএসসি পরীক্ষা পাস করছেন, ভর্তি হয়েছেন কলেজে। তাই বাবা মায়ের কাছে জিদ ধরেন মোটরসাইকেল কিনে নিবে। এখনি মোটরসাইকেল কিনে দিতে চায় না, তাঁর বাবা মা। এমন ক্ষোভে অভিমান করে গোলাম রাব্বানী (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে গতকাল রোববার ওই কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাব্বানী মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, পানানগর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় হতে রাব্বানী এবার এসএসসি পরীক্ষায় পাস করে। কলেজেও ভর্তি হয়েছেন। পরীক্ষায় পাসের পর বাবা মায়ের কাছে জিদ ধরেন মোটরসাইকেল কিনে নিবে। কিন্তু তাঁর বাবা মা এখনি মোটরসাইকেল কিনে দিবে না বলে জানায়। সেই ক্ষোভে গত শনিবার রাতে কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দেয় রাব্বানী। গতকাল রোববার সকালে ঘুম থেকে না উঠায় রাব্বানীর পরিবারের লোকজন ঘরের দরজা ভাঙলে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে এ ঘটনায় থানা পুলিশকে জানানো হয়। দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল কিনে নেওয়ার জিদ থেকে সে আত্নহত্যা করেছে বলে শুনেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতের পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন