১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডিএম সাফির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডিএম সাফির দায়িত্ব গ্রহণ
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ৫ নম্বর আউচপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ২টায় পরিষদের হলরুমে নব নির্বাচিত চেয়ারম্যান ডি এম সাফিকুল ইসলাম সাফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

সভায় বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার আব্দুল জলিল, প্রভাষক সুলতান মাহমুদ, সাবেক পশু সম্পদ সহকারী আব্দুর রহমান মন্ডল, ইউপি সচিব রন্জন কুমার, ইউপি সদস্য আফসার আলী প্রাং, আকবর আলী, সাবেক মেম্বার পলাশ, সাজ্জাদ হোসেন সহ অন্যরা। নব নির্বাচিত জন প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন