১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে পৃথক মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সহ নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের আজিবর রহমানের ছেলে সুজন (২২), নারী ও শিশু নির্যাতন মামলায় আউচপাড়া ইউনিয়নের রমপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (১৯) এবং উপজেলার বড় মাড়িয়া এলাকা থেকে চোর সন্দেহে মৃত ইসমাইল প্রামানিকের ছেলে খাজা প্রামানিককে (৪৮) গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন