১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম ওয়াহেদ আলী (৪)। পুকুরে ডুবে মারা যাওয়া ওয়াহেদ আলী একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন। এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে শিশু ওয়াহেদ নানার বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলাধুলা করছিল।

এরপর দুপুর দেড়টার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখেন লোকজন। পরে স্বজনেরা এসে পুকুর থেকে ওয়াহেদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। স্থানীয় ইউপি সদস্য তজলুল হক বলেন, শিশু ওয়াহেদ সবার অগোচরে নানার বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন