১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় নারীসহ পরোয়ানাভুক্ত ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় নারীসহ পরোয়ানাভুক্ত ৯ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মমেনা বিবি, শামসুন্নাহার, রেহেনা বিবি, রাশিদা বিবি, আকলিমা বিবি, রিজিয়া বিবি, আশরাফুল ইসলাম, আব্দুল জলিল এবং মোস্তাফিজুর রহমান। তারা সবাই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন