১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে পোড়ানো হলো নকল প্রসাধনী, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে পোড়ানো হলো নকল প্রসাধনী, ব্যবসায়ীকে জরিমানা
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটের পৌর বাজারের একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকালে এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত নকল প্রসাধনী পুড়িয়ে নষ্ট করা হয়েছে। উপজেলা স্যানিটারি পরিদর্শক আফজাল হোসেন জানান, চারঘাট পৌর বাজারের জিয়া কসমেটিকস নামে একটি প্রসাধনীর দোকানে নামীদামি কোম্পানির নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী সংরক্ষণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।এর আগে সকালে সকাল ১০ টার দিকে উপজেলার মেরামাতপুর গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে মাজদার রহমান নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আলী বলেন, আমরা ভোক্তাদের অধিকার নিশ্চিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি। নকল কসমেটিকস ও ভেজাল গুড় তৈরির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন