১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে শিশুবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে শিশুবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিশুবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন- ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে হবে। সেই লক্ষ্যে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।

এছাড়াও সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এর সুফল ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছেন। বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির ফলে মোহনপুর ঘাসিগ্রাম ইউপির রাজিয়া সহ অসংখ্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। জেলা প্রশাসক আব্দুল জলিল আরও বলেন, বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। শুধু অপ্রাপ্তবয়স্ক বর, কনে বা তাদের পরিবার না, যাঁরা বিয়ে পরিচালনা করেন এবং বিয়ে রেজিস্ট্রি করেন, তাঁদেরও শাস্তির আওতায় আনা হয়েছে ৷

ইউনিসেফের সহযোগিতায় ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে। শুভেচ্ছা বক্তব্য দেন এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুল ইসলাম পায়েল, প্রোগ্রাম অফিসার মো. এনামুল হক, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধি, কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি এবং এসিডির শিশু ও কিশোর কিশোরী দলের সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন