১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাদকসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাদকসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ এবং মাদক সহ ২ জন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা হলো আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্রের ছেলে মনিন্দ্রনাথ মালি, বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম এবং হাট খুজিপুর গ্রামের বাহার আলীর ছেলের রবিউল ইসলাম।

অপরদিকে মাদক সহ গ্রেপ্তারকৃতরা হলো পুঠিয়া উপজেলার সরগাছি গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুল মজিদ এবং বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে রহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১ টায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন