১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পান বরজে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পান বরজে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় নিজ পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কামাল হোসেন (৩৮) নামের এক যুবক। স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুরের পর পর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে জানা সম্ভব হয়নি কি কারনে তিনি আত্মহত্যা করেছেন। কামাল হোসেনের বাড়ি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কামনগর গ্রামে। তার পিতার নাম গফুর উদ্দীন।

বাড়ির পাশের তার নিজ পান বরজে বাড়ি থেকে একটি দড়ি নিয়ে যান এবং সেই দড়িতেই ঝুলে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজনের ধারনা পারিবারিক কলোহের জেরে কামাল হোসেন আত্মহত্যা করতে পারে। আবার অনেকে বলছেন আত্মহত্যাকারী কামাল হোসেন দীর্ঘদিন ধরে গ্রাম্য একটি সমিতির ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন। গতকাল মঙ্গলবার ওই সমিতির শেষ হিসাব দাখিলের দিন। হিসাবে প্রায় ১৪ লাখ টাকা সদস্যদের মাঝে বুঝিয়ে দেয়ার কথা। সে হিসাবে টাকা গড়মিলের আশঙ্কা রয়েছে।

সঠিক ভাবে হিসাব বুঝিয়ে দিতে পারবে না বলে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা লোকজনের। আরো জানাগেছে, কামাল হোসেন এখনো বিয়ে করেননি। তবে তার বিয়ের কথা হচ্ছে। অনেক আগেই কামালের মা মারা গেছে। তার মায়ের মৃত্যুর পর অন্য জায়গায় আবারও বিয়ে করেন তার পিতা। তার দুই মা মিলে ৪ ভাই আর ২ বোন বলে জানাগেছে। ছোট থেকেই ভালো ছাত্র ছিল কামাল হোসেন। প্রাথমিক এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন তিনি। এইচএসসি’র পর আর লেখাপড়া করেননি।

তখন থেকেই সংসারের সাথে যুক্ত হয়ে পড়ে কামাল হোসেন। শিক্ষিত ছেলে হওয়ায় গ্রাম্য সমিতির ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছিলেন। ৫ বছর মেয়াদী ওই গ্রাম্য সমিতির সদস্য ৫০ জন বলে স্থানীয়রা জনিয়েছেন। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন