১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাসমত আলী, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন