১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাপ্রদানসহ ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এর আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। মানববন্ধনে শিক্ষকরা তাদের কম বেতনের কারণে যে মানবেতর জীবনযাপন করতে হয় তা বর্ণনা করেন।

এছাড়াও বিদ্যালয় পরিচালনা বডিতে কম শিক্ষিতও রাজনৈতিক প্রভাবশালীরা জায়গা পাওয়া তাদের নানাবিধ কাজে সমস্যা তৈরি হয় বলেও অভিযোগ আনা হয়। শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষাখাতকে জাতীয়করণ করা, শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিকরণ, গর্ভনিং বডি ও ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, শূন্য পদে ইনডেক্সধারী শিক্ষকদের বদলীর ব্যবস্থা কার্যকর করা, আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান।

মানববন্ধনটিতে সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল। স্বাশিপের জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, উপাধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক মাহমুদুল হাসান হিরো, অধ্যক্ষ জয়নাল, অধ্যক্ষ মালেক মন্ডল, অধ্যক্ষ আতাউর রহমান, অধ্যক্ষ কামরুজ্জামান সরকার, অধ্যক্ষ সাবিনা পারভীন, অধ্যক্ষ শফিউজ্জামান খোকন, অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, অধ্যক্ষ সুজাউদ্দিন, অধ্যক্ষ রাজু, উপাধ্যক্ষ শহীদুল আলম শিবলী, অধ্যাপক রোখসানা আক্তার চপলা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন