শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার এর শাশুড়ি ছন্দা সরকার গতকাল মঙ্গলবার সকাল ৭.৩০টায় ডায়াবেটিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মৃতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ছন্দা সরকার এর শেষকৃত্য অনুষ্ঠান মঙ্গলবার বেলা ২টায় পঞ্চবটি মহাশশ্মানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন প্রমুখ।
