১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে ৯ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরীর শাহমখদুম থানা মোড়ের একটি ক্লাবঘর থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার নয়জন হলেন- আনোয়ার হোসেন ওরফে বাপ্পী (৩৬), সাজ্জাদ হোসেন (৩৫), মোশাররফ আলী (৩৭), মো. রাজু (৪০), কুরবান আলী (৪২), কাজু মোল্লা (৪৫), মামুন মোল্লা (৩৬),

আশরাফুল ইসলাম (৩৭) ও রাজীব মোল্লা (৩৫)। শহরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় হাতেনাতে তাদের ধরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন