১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় রাষ্ট্র্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজামাল সরদারের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় রাষ্ট্র্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজামাল সরদারের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার রাষ্ট্র্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজামাল সরদার বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজামাল সরদার বাবলু ভবানীগঞ্জ পৌসভার চাঁনপাড়া মহল্লার মৃত নজোবোদ সরদারের ছেলে।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বাধ্যক্যজনিত কারনে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার বেলা ১১ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শাহজামাল সরদার বাবলুর জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সহ আত্মীয় স্বজন, প্রতিবেশি, পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন