১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার মাধাইমুড়ি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার মাধাইমুড়ি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জেকে বসছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে আপামর জনগণ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। প্রচন্ড শীতে অনেক কষ্ট করে দিন পার করে চলেছে লোকজন। সেই সাথে এতিমখানায় থাকা এতিম শিক্ষার্থীরা পড়েছেন শীতের কবলে। তাই বিশ্ব ভালোবাসা দিবসে এতিম শিশুদের মাঝে ভালোবাসার উপহার কম্বল নিয়ে হাজির হন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান। শীত নিবারনে কম্বল পেয়ে উচ্ছ্বাসিত এতিম শিক্ষার্থীরা।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মাধাইমুড়ি এতিম খানার শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের সহযোগিতায় কম্বল বিতরণের আয়োজন করেন সোস্যাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সেন্টার এন্ড অরফানেজ (সেডকো)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোস্যাল ইকোনমিক্যাল ডেভলপমেন্ট সেন্টার এন্ড অরফানেজ এর সভাপতি এম.এম. আশরাফুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষক হাফেজ সজিবুর রহমান সজিব, মাধাইমুড়ি এতিম খানার তত্ত্বাবধায়ক বাবুল আক্তার প্রমুখ। এ সময় মাধাইমুড়ি এতিম খানার ৬২ জন শিক্ষার্থীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। মাধাইমুড়ি এতিম খানায় সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন