নওহাটায় প্রধানমন্ত্রীর উপহার পেলন ১৪’শ শীতার্ত মানুষ
পবা প্রতিনিধি : পবা উপজেলার নওহাটা পৌরসভায় ১৪ শো শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নওহাটা পৌরসভা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ। শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপির সহযোগিতায় এর আগেও নওহাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৪ই ফ্রেবুয়ারি আজকের এইদিনে আমি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি। তাই জনগণের কষ্টের কথা চিন্তা করে পৌরসভায় অবস্থিত এতিমখানা, মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত, সমাজের অসহায় দরিদ্র, ছিন্নমুল মানুষের কাছে এইসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও শীতবস্ত্র গুলো সুষ্ঠভাবে বিতরণের জন্য আমরা এর আগে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরসহ প্রতিটি ওয়ার্ড থেকে আগত লোকদের সাথে নিয়ে আলোচনা সভার আয়োজন করেছি।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-২ দিদার হোসেন ভূলু, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর মোকলেছুর রহমান, কাউন্সিলর আবু সুফিয়ান শেখ, আবু বাক্কার, নওহাটা পৌরসভার সচিব মিজানুর রহমান, প্রকৌশলী শাহজাহান আলী, সহকারী প্রঃ আব্দুর রউফসহ পৌরসভার কর্মকর্তাগণ।
