পবা উপজেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচন অনুষ্ঠিত
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা এর সভাপতিত্ব মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সামশুন্নাহার এবং অপরাজিতা প্রকল্পের রাজশাহী বিভাগের সিসিবিসি শাহিনা লাইজু নির্বাচন পরিচালনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সকল অপরাজিতা সদস্যদের উপস্থিতিতে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নারী উন্নয়ন ফোরামের সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম পদাধিকার বলে পবা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি। এছাড়াও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যদের ভোটে নির্বাচিত অন্যান্য প্রতিনিধিগন হলেন, সহ সভাপতি পদে দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ ঝর্না বেগম, সাধারণ সম্পাদক পদে হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ সুলতানান নাছিরা,
কোষাধ্যক্ষ পদে বড়গাছী ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ মনিরা বেগম, নির্বাহি সদস্য পদে হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ মর্জিনা বেগম, নওহাটা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোসাঃ রেশভানু বেগম, দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ সুকিলা বিবি, হুজুরি পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ লাভলী বেগম, পারিলা ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ রুখসানা সিদ্দিকা, কাটাখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোসাঃ হোসনে আরা বেগম, বড়গাছী ইউনিয়ন পরিষদের সদস্য মোসাঃ দুলালী বেগম। নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন অপরাজিতা প্রকল্প রাজশাহী।
