১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী কোর্ট চত্বরে আ’লীগ নেতৃবৃন্দের ভোট প্রার্থনা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী কোর্ট চত্বরে আ’লীগ নেতৃবৃন্দের ভোট প্রার্থনা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ ইব্রাহিম-একরাম প্যানেলকে জয়যুক্ত করার লক্ষ্যে গতকাল বেলা ২টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ রাজশাহী কোর্ট চত্বরে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা জানান ও উক্ত প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এরপর আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার,

আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য এ্যাড. শামসুন্নাহার মুক্তি, এ্যাড. শামীমা আখতারী, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমা ইয়াসমিন শিখা, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আক্তার মিতা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন