১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জেলা নিকাহ্ রেজিস্টার কল্যাণ সমিতির সম্মেলন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
জেলা নিকাহ্ রেজিস্টার কল্যাণ সমিতির সম্মেলন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা নিকাহ্ রেজিস্টার কল্যাণ সমিতির উদ্যোগে রাজশাহী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধকল্পে ও কার্যনির্বাহী কমিটি উপলক্ষে নিকাহ রেজিস্ট্রার সম্মেলন ২০২২ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১০টায় লোটাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। অনুষ্ঠানের বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি কাজী সাগর আহমেদ শাহীন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী আব্দুল বারী, সাধঅরণ সম্পাদক কাজী মোনাইম খান, রাজশাহী মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ ইউসুফ আলী চৌধুরী ও কাজী মোঃ সাবের আহমেদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন