কাটাখালীতে ধর্ষণ চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী থানাধীন শ্যামপুর থান্ডারপাড়া গ্রামে জমিজমা ও বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিবন্ধি এক তরুণী (২১) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এছাড়াও ভিকটিমের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করে জোরপূর্বক বাড়ি দখলে নেবার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের বাড়ির তালা ভেঙ্গে প্রায় দশদিন জোরপূর্বক বাসাবাড়ি দখল করে লাখা ছাড়াও তাদের কথা মতো নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে না যাওয়াতে প্রাণনাশের হুমকি ধামকি ও মারধরের ঘটনায় অতিষ্ট হয়ে উঠেছে ভিকটিমের পরিবার।
যার প্রেক্ষিতে গত ০৯/১২/২০২১ ইং তারিখে কাটাখালী থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। যার মামলা নং: ১৮। অন্যদিকে, ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের নানামূখি অত্যাচার থেকে পরিত্রাণ পাবার আশায় কাটাখালী থানায় একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোন পরিত্রাণ পাচ্ছেনা বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
থানায় অভিযোগ ও মামলা করার প্রেক্ষিতে রাগাান্বিত হয়ে থান্ডারপাড়া গ্রামের আয়নালের ছেলে ইমন (২৫) ও আফসার আলীর ছেলে নওশাদ আলী ভোলা (৪৫) প্রতিবন্ধী ঐ তরুণী (২১) কে বাড়িতে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। যার প্রেক্ষিতে ভিকটিম প্রতিবন্ধির মা বাদী হয়ে ‘জেলা রাজশাহী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১)-এ ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং:/০৩ এর ৯ (৪) (খ) ধারায় ইমন ও ভোলার নামে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৩০/২১।
ধর্ষণ চেষ্টার মামলা করায় অভিযুক্ত ব্যক্তি ও তাদের পরিবার স্বজনরা ভিকটিম ও তার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ধামকি প্রদর্শন করা ছাড়াও বাসাবাড়িতে নিয়মিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। জমিজমার ভাগ বাটোয়ারা ও ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে চলমান দীর্ঘদিনের সমস্যা আদালতে বাটোয়ারা মামলার মাধ্যমে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের লোকজন যেনো শান্তি শৃঙ্খলা বজায় রাখেন সে লক্ষ্যে কাটাখালি থানায় একটি অঙ্গিকার নামায় প্রতিজ্ঞাপূর্বক উভয়পক্ষ স্বাক্ষর করার পরেও অভিযুক্ত পরিবারের লোকজন সেই অঙ্গিকারনামা ভঙ্গ করে আবারো পূর্বের ন্যায় ভুক্তভোগী পরিবারের উপর চড়াও হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কাটাখালি থানা বিষয়টি জেনেও তেমন কোন প্রশাসনিক ভূমিকা রাখছে না বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কঠোর ও ন্যায়পর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে, কাটাখালি থানার ওসি মতিউর (তদন্ত) বলেন, উভয় পরিবারের মধ্যে জমি ও ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে কলহ-কোন্দল চলছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধিন আছে। এদিকে, উক্ত মামালার আইও আইয়ুব জানান, তদন্তের জন্য একাধিকবার ঘনটাস্থলে গেলেও স্থানীয়রা এবিষয়ে কোন প্রকার মন্তব্য করছে না। তাছাড়া অভিযুক্ত ব্যক্তিদেরকেও তাদের বাড়িতে গিয়ে পাওয়া যাচ্ছেনা।
