রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেল সেতুতে বসে গল্প অতপর ট্রেন দেখে ঝাঁপ!

Paris
Update : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : রাজবাড়ীর পাংশার রেল ব্রিজে খোশ গল্পে মেতে উঠেছিলেন তরুণ-তরুণী। এমন সময়ে বেজে ওঠে ট্রেনের সাইরেন। ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে রেল ব্রিজের নিচে ঝাঁপিয়ে পড়েন তারা। এতে দুই জনই আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যার আগে রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তরুণের বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে আর তরুণীর বাড়ি কালুখালী উপজেলায়।

এ ঘটনায় তরুণের ডান হাত ও তরুণীর কোমরের হাড় ভেঙে গেছে। বর্তমানে তারা দুই জনই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ বলেন, আহত ওই তরুণ-তরুণীকে গত রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris