সর্বশেষ সংবাদ

রাবিতে হিমেলের স্মরণে রক্তদান কর্মসূচি

Paris
Update : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাক চাপায় নিহত রাবি শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেরের স্মরণে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে দশ টায় পরিবহণ মার্কেটে প্রেম বঞ্চিত সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভালোবাসা দিবসে রক্তদান কর্মসূচি সম্পর্কে গনিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহফুজুল সুমন বলেন, ভালোবাসার ক্ষেত্র যেন ছেলে মেয়ের ভালোবাসাই সীমাবদ্ধ না থাকে।

আমরা চাই রক্তদানের মাধ্যমে আমাদের সবার মহানুভবতা প্রকাশপাক। রক্তদান তো মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা চাই রক্তদানের মাধ্যমে আমাদের সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে যাক। এছাড়াও সংগঠনটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যতিক্রমী কিছু কর্মসূচি পালন করেন। এর মধ্যে সকাল ১০টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে দুটি ঔষধি গাছ লাগান, পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে।

মিছিল পরবর্তীতে ক্যাম্পাসের দুস্থ লোকদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় মোট ১২ জন শিক্ষার্থী রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বজন এর সহযোগিতায় ব্লাড সংগ্রহ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।


আরোও অন্যান্য খবর
Paris