সর্বশেষ সংবাদ

এইচএসসি’র ফলাফলের পুনর্নিরীক্ষার আবেদন শুরু

Paris
Update : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তোষ থাকলে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা যাবে। গতকাল সোমবার থেকে এ আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএস’র মাধ্যমে আবেদন করা যাবে। গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। জানা গেছে, শুধু টেলিটক প্রিপেইড নম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

আবেদন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপÑ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে ম্যাসেজ অপশনে RSC Dha ১২৩৪৫৬ ১৩৬ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি চওঘ নম্বর দেওয়া হবে।

এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> এবং <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে পুনরায় পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এক্ষেত্রে একই এসএমএসে একাধিক বিষয়ের (যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে) আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Dha <Space> Roll Number <Space> 136, 137 লিখতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন করলে মোট ৩০০ টাকা ফি কাটা হবে। করোনাভাইরাস মহামারির মধ্যে নির্ধারিত সময়ের আট মাস পর নেওয়া ২০২১ সালের উচ্চমাধ্যমিকবা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত রোববার। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris